ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬

আজ থেকে ব্যাংকে লেনদেন ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম

২০২৬ জুন ০১ ১১:০২:৩৬
আজ থেকে ব্যাংকে লেনদেন ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। দীর্ঘ এই ছুটির পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে নগরজীবনে আবারও কর্মব্যস্ততা ফিরে এসেছে।

ছুটিকালীন সময়ে বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের মতো জরুরি সেবাগুলো সচল রাখা হয়। একই সঙ্গে হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত ছিল। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছেন।

আজ থেকে ব্যাংকিং কার্যক্রমও স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

একই সময়সূচিতে দেশের বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও পরিচালিত হবে।

এদিকে ঈদের ছুটি শেষে দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—এ আজ থেকে স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর দুই স্টক এক্সচেঞ্জের অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সংশ্লিষ্টরা আশা করছেন, ছুটি শেষে কর্মস্থলে সবাই ফেরায় সরকারি সেবা, আর্থিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম পূর্ণমাত্রায় গতি পাবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে