তেলের দামে ধস, সোনায় রেকর্ড উত্থান
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তিকে ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। একই সঙ্গে দুর্বল হয়েছে মার্কিন ডলার। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।
সোমবার (২৫ মে) গ্রিনিচ মান সময় (জিএমটি) ০২:১৯ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৬০ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে জুন মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৬২ দশমিক ১০ ডলারে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে পড়েছে। এতে স্বর্ণের চাহিদা বেড়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্য বাজারে আশাবাদ তৈরি করেছে। হরমুজ প্রণালি খুলে গেলে তেলের সরবরাহ বাড়বে এবং দাম কমতে পারে। এর ফলে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমলেও স্বর্ণবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।”
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে তিনি আলোচকদের তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন। এতে দ্রুত সমঝোতার আশা কিছুটা কমেছে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ওয়াশিংটন ও তেহরান শান্তি চুক্তির অধিকাংশ বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। এ ঘোষণার পর থেকেই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা যায়।
সোমবার এশিয়ার বাজারে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৩৬ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৯১ দশমিক ৫০ ডলারে।
বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলে সাধারণত মুদ্রাস্ফীতির চাপ কমে আসে। আর এ ধরনের পরিস্থিতিতে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণে ঝুঁকছেন।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভারের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৩ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮১ দশমিক ৮২ ডলারে পৌঁছেছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- তেলের দামে ধস, সোনায় রেকর্ড উত্থান
- জামিন পেলেন তারেক রেজা
- অনৈতিক সম্পর্কের জেরে আত্মহত্যার চেষ্টাকারী এএসআর মৃত্যু
- ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প
- হামলার ঘটনার তিন দিন পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
- সাবেক ডেপুটি গভর্নর এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- ঈদের আগে ব্যাংকিং সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- চীনে মর্মান্তিক কয়লা খনি দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা
- ২৭ মে থেকে হঠাৎ বন্ধ সব ভারতীয় ভিসা সেন্টার!
- সিজেপির ওয়েবসাইট হঠাৎ ব্লক, নতুন ঠিকানার ঘোষণা
- এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেফতার
- ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
- রামিসা হ/ত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ
- বাংলাদেশের ঋণ নিয়ে বড় সতর্কবার্তা এডিবির
- আ.লীগ নিষিদ্ধের তদন্ত নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর
- ঈদের ছুটিতে বড় পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন সূচি প্রকাশ
- স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে ফেসবুক পোস্ট, রাতেই যুবক গ্রেপ্তার
- হামের উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু
- আমানতের নিরাপত্তা নিশ্চিতে গ্রাহক ফোরামের চার দফা দাবি
- বিএটির বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি ও মানিলন্ডারিং অভিযোগ
- স্থিতিশীল আউটলুকসহ হাওয়া ওয়েল টেক্সটাইলের রেটিং প্রকাশ
- বাংলাদেশ ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ পর্যবেক্ষণ
- বৈশ্বিক অর্থনৈতিক চাপের প্রভাবে শিল্প প্লট বাতিল করল ম্যাকসনস স্পিনিং
- ইসলামী ব্যাংক নিয়ে ফের উত্তেজনা, রাস্তায় নামলেন গ্রাহকরা
- বিক্রি কমায় মুনাফা থেকে লোকসানে জিপিএইচ ইস্পাত
- ছাত্রদল নেতার সঙ্গে আ. লীগ নেতার মেয়ের বিয়েতে জামায়াত এমপি অতিথি
- পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষণের পর গর্ভপাত
- ঢাকায় মাংস কাটতে প্লেনে উড়ে আসছেন কসাইরা
- জামায়াতের শীর্ষ নেতাদের ঈদ স্পট প্রকাশ্যে
- ঈদের আগে টানা উত্থানে চাঙা শেয়ারবাজার
- শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৪ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ঈদের আগে বড় সিদ্ধান্ত, মুক্তি পাচ্ছেন ৪ কয়েদি
- রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
- ফরেনসিক রিপোর্টে রামিসাকে ধর্ষ/ণের প্রমাণ
- ট্রাম্পকে নিয়ে বড় মন্তব্য শাহবাজ শরিফের
- ভয়াবহ সংঘর্ষ, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা
- হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
- আগামীকাল শুরু ঈদের ছুটি, যারা পাবেন না
- ব্যাংকের ডিভিডেন্ড নীতিতে নতুন কড়াকড়ি বাংলাদেশ ব্যাংকের
- এবার বন্ধ ‘তেলাপোকা জনতা পার্টি’র ওয়েবসাইট
- রাষ্ট্রীয় সম্পদ দখলের অভিযোগে বিএটির নথি তলব
- এবারের বিশ্বকাপে দেখা যাবে নতুন ৪ নিয়ম
- করপোরেট রিস্ট্রাকচারিং রুলস-২০২৬ এর খসড়ায় মতামত চাইল বিএসইসি
- ঈদের ছুটি কমিয়ে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর
- ‘ভুল করলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে’
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ব্যাংকের ডিভিডেন্ড নীতিতে নতুন কড়াকড়ি বাংলাদেশ ব্যাংকের
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী













