ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

সাবেক ডেপুটি গভর্নর এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

২০২৬ মে ২৫ ১০:৩২:৩৬
সাবেক ডেপুটি গভর্নর এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দিয়েছিল। তবে একই বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তার সঙ্গে তিনিও পদত্যাগ করেন।

এরপর তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জোবায়দুর রহমান পদত্যাগ করেন। সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করার পর গত বছরের ২৩ জুলাই জোবায়দুর রহমানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে রোববার পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি হওয়ার কথা ছিল।

সভায় বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খান পদত্যাগ করতে পারেন—এমন আলোচনা চলছিল।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ওমর ফারুক খানকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। আগামী ৩১ মে তার ছুটি শেষ হওয়ার কথা।

রোববার তিনি প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হলেও আন্দোলনকারীরা তাকে ব্যাংকে প্রবেশ করতে দেয়নি। তবে একটি সূত্র জানিয়েছে, তিনি চেয়ারম্যান বরাবর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে