ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬

১৯ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ মে ১৯ ১৪:২৫:০৪
১৯ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৮.৩৩ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড । কোম্পানিগুলোর শেয়ার দর ৬.২৫ শতাংশ হারে কমেছে।

তালিকায় সপ্তম স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মোজাফফর হোসেন স্পিনিং মিলস ৫.০৪ শতাংশ, এসএস স্টিল ৪.১৭ শতাংশ এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ৪.১০ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে