ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

অভিনেত্রীকে ঘিরে মুখ্যমন্ত্রীর বিশেষ সিদ্ধান্তে আলোচনা তুঙ্গে

২০২৬ মে ১৩ ১৯:১০:০৬
অভিনেত্রীকে ঘিরে মুখ্যমন্ত্রীর বিশেষ সিদ্ধান্তে আলোচনা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণী অভিনেত্রী তৃষার আসন্ন সিনেমা ‘কারুপ্পু’ মুক্তি উপলক্ষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৩ মে) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, এতদিন তামিলনাড়ুতে ভোর বা খুব সকালে বিশেষ শো প্রদর্শনের অনুমতি সীমিত ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিনেমাটির মুক্তির দিন থেকে প্রথম শো সকাল ৯টা থেকে শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তে চলচ্চিত্রপ্রেমী ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন।

একজন ভক্ত মন্তব্য করেন, আরও আগের শো চালু হলে ভালো হতো, আবার কেউ বলেন এটি তামিল সিনেমার জন্য একটি নতুন ইতিহাস তৈরি করবে।

এদিকে এই সিদ্ধান্তকে ঘিরে বিজয় ও তৃষার সম্পর্ক নিয়েও অনলাইনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা নিশ্চিত বক্তব্য নেই।

উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার দিনটি ছিল তৃষার জন্মদিন। সেদিন তাকে মন্দিরে প্রার্থনা করতেও দেখা যায়, যা নিয়ে ভক্তদের মধ্যে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে