ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

শোলাকিয়ায় এবার ঈদের বড় ঘোষণা

২০২৬ মে ১৩ ১৬:০৯:০৪
শোলাকিয়ায় এবার ঈদের বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এটি হবে শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত।

এবারের জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াত সহজ করতে এবারও চালু করা হচ্ছে বিশেষ ট্রেন সার্ভিস “শোলাকিয়া এক্সপ্রেস”, যেখানে দুটি বিশেষ ট্রেন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ কমিটির সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভায় ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, মাঠের উন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নিরাপত্তার জন্য বিজিবি, র‌্যাব এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে