ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

দোকানে ঢুকেই চোখে মরিচ, তারপর যা হলো

২০২৬ মে ১৩ ১০:১৬:৪৬
দোকানে ঢুকেই চোখে মরিচ, তারপর যা হলো

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি জুয়েলারি দোকানের কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন দোকান মালিক।

মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে থানা সংলগ্ন বিবিরহাট এলাকার টুন্টু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম সালমা আক্তার (২৮)। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দোকান সূত্রে জানা যায়, সালমা আক্তার ক্রেতা সেজে কৌশলে দোকানে প্রবেশ করেন এবং কিছুক্ষণ স্বর্ণালংকার দেখার ভান করেন। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা মরিচের গুঁড়া দোকানের দুই কর্মচারীর চোখে নিক্ষেপ করেন।

এতে তারা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়লেও এক কর্মচারী দ্রুত প্রতিরোধ গড়ে তুলে তাকে আটক করেন। পরে স্থানীয় লোকজনও ঘটনাস্থলে ছুটে এসে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানে প্রবেশের পরই ওই নারী হঠাৎ কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করেন। তবে কর্মচারীদের তৎপরতায় ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক করে থানায় নেয়। এ ঘটনায় মামলা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে