এবার ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, জানুন নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজ ও গতিশীল করতে অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ই-ঋণ সেবা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন এবং অর্থ গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবাকে আরও দ্রুত, সহজ ও গ্রাহকবান্ধব করতে ব্যাংকগুলোকে ই-লোন কার্যক্রম চালু করতে হবে। এ ব্যবস্থায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এবং ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস।
এতে আরও বলা হয়, ই-ঋণের সুদের হার বাজারভিত্তিকভাবে নির্ধারণ করবে ব্যাংকগুলো। তবে পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়া হলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৯ শতাংশ।
ঋণ বিতরণ, কিস্তি পরিশোধসহ পুরো কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। গ্রাহকের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য এবং প্রয়োজনীয় ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) প্রতিবেদন পর্যালোচনা করতে হবে। খেলাপি ঋণগ্রহীতারা এ সুবিধা পাবেন না বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
এছাড়া সুদ, ফি, চার্জ, বিলম্ব মাশুল কিংবা আগাম ঋণ পরিশোধ ফিসহ সব তথ্য গ্রাহককে আগেই স্পষ্টভাবে জানাতে হবে। গ্রাহকের সম্মতি ছাড়া কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না।
সাইবার নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ), মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) এবং ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, ই-লোন কার্যক্রম চালুর আগে প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা প্রণয়ন করে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করেই এ সেবা চালু করতে হবে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- এবার ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, জানুন নতুন নিয়ম
- কাঁটাতার ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক, মুখ খুলল ভারত
- মাত্র এক সপ্তাহে কত বাড়ল সোনার দাম
- রাস্তা থেকে টেনেহিঁচড়ে জাবির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক লুটপাটের বিচার চেয়ে গভর্নরের কাছে স্মারকলিপি
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিক প্রকাশ
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে কড়া বার্তা দিলেন নাহিদ ইসলাম
- এসএসএফ সদস্যের গলাধাক্কা নিয়ে যা বললেন ছাত্রদলের আমান
- ঢাবির র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণ জানালেন প্রধানমন্ত্রী
- এনআরবিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যে বিতর্ক, ঢাবি অধ্যাপকের পাল্টা বিশ্লেষণে নতুন মোড়!
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত জামায়াত নেতার ছেলে
- স্বরাষ্ট্র-পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নতুন বিতর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী
- বিবাহিত নারী কর্মীকে বিয়ের প্রস্তাব দিলেন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী
- এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
- ঘাড় ও কোমরে গুরুতর আঘাত, পলকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ
- বাবা মুখ্যমন্ত্রী হতেই নাম বদলে ফেললেন থালাপতির ছেলে!
- আইপিও সংকট, উচ্চ সুদহার ও অনিশ্চয়তায় চাপে শেয়ারবাজার
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- অচেনা নম্বর থেকে ফোন, তারপরই বন্ধ—চার কিশোরীকে ঘিরে চাঞ্চল্য
- লোডশেডিংয়ের অজানা উপকারিতা জানলে অবাক হবেন
- ইসিতে জমা পড়ল জামায়াতের ব্যয়ের হিসাব
- জুলাই জাদুঘর নিয়ে স্পিকারের কড়া মন্তব্য
- বিনিয়োগকারীদের সক্রিয়তায় চাঙা শেয়ারবাজার
- ১২ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘তোরা মেম্বার-চেয়ারম্যানরা অর্ধেক নিবি, দলরে অর্ধেক দিবি’
- এবার অস্ট্রেলিয়ার ৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা
- একসাথে ৩৯ ব্যাংক গড়ল ৪২৫ কোটি টাকার নতুন ফান্ড
- দায়িত্ব নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধের সিদ্ধান্ত
- কোরবানির চামড়া সংগ্রহ বন্ধের ঘোষণা কওমি মাদ্রাসাগুলোর
- সরকারের সিদ্ধান্তে বাইক ও রিকশা চালকদের জন্য নতুন নিয়ম
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- ময়লা বিল নিয়ে বড় ঘোষণা ডিএসসিসির
- ঈদযাত্রায় ৯৪টি ভয়ংকর যানজট স্পট চিহ্নিত
- সার্কুলারের মাধ্যমে নতুন নির্দেশনা জারি কেন্দ্রীয় ব্যাংকের
- ঢাবিতে বড় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এটিবি প্ল্যাটফর্মে আসছে ব্র্যাক ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড
- এশিয়া ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
অর্থনীতি এর সর্বশেষ খবর
- এবার ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ, জানুন নতুন নিয়ম
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের













