ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বাবা মুখ্যমন্ত্রী হতেই নাম বদলে ফেললেন থালাপতির ছেলে!

২০২৬ মে ১২ ১৭:১৬:৫২
বাবা মুখ্যমন্ত্রী হতেই নাম বদলে ফেললেন থালাপতির ছেলে!

নিজস্ব প্রতিবেদক: তামিল সুপারস্টার থালাপতি বিজয় সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার ছেলে জেসন সঞ্জয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম পরিবর্তন করেছেন জেসন। আগে তিনি নিজের নাম লিখতেন “জেসন সঞ্জয় ভি”। কিন্তু এখন সেখানে বাবার নামের আদ্যক্ষর “ভি” বাদ দিয়ে ব্যবহার করছেন “এস”, যা তার মা সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের নামের আদ্যক্ষর বলে ধারণা করা হচ্ছে।

রবিবার অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের পরিবারের সদস্যরা। দর্শকাসনের সামনের সারিতে দেখা যায় অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও। বিজয় শপথবাক্য পাঠ করার সময় তাকে আবেগাপ্লুত দেখায় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করেননি।

খবরে বলা হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার পর বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন তার স্ত্রী সঙ্গীতা। ১৯৯৯ সালে বিয়ে করা এই দম্পতির সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই নানা জল্পনা চলছে।

এর আগে সামাজিকমাধ্যমে বাবাকে “আনফলো” করার খবরেও আলোচনায় এসেছিলেন জেসন। আর এবার নামের পরিবর্তন ঘিরে অনেকেই মনে করছেন, পারিবারিক টানাপোড়েনের এই সময়ে তিনি প্রকাশ্যেই মায়ের পক্ষ নিয়েছেন।

তবে বিজয় পরিবার বা জেসন সঞ্জয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে