ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ইসিতে জমা পড়ল জামায়াতের ব্যয়ের হিসাব

২০২৬ মে ১২ ১৪:৫৯:৫৭
ইসিতে জমা পড়ল জামায়াতের ব্যয়ের হিসাব

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয়ভাবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দেওয়া হিসাব অনুযায়ী, মোট ব্যয়ের বড় অংশই ব্যয় হয়েছে প্রার্থীদের অনুদান হিসেবে।

মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে এ হিসাব জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয় হিসাব বিবরণীতে, যা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত, উল্লেখ করা হয়েছে—নির্বাচনে জামায়াতের মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।

এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। অর্থাৎ গড়ে প্রতিটি প্রার্থী দল থেকে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা সহায়তা পেয়েছেন।

এ ছাড়া নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপানো, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিজ্ঞাপন বাবদ বিভিন্ন খাতে ব্যয়ের তথ্যও জমা দেওয়া হয়েছে।

হিসাব অনুযায়ী—নির্বাচনী প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা

জনসভা ও সফরে ব্যয় হয়েছে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা

প্রশাসনিক ও আবাসন খাতে ব্যয় হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা

স্টাফ খাতে ব্যয় হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা

পরিবহন খাতে ব্যয় হয়েছে ৮ হাজার ৭০০ টাকা

এছাড়া বিবিধ খাতে আরও ২ লাখ টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী আইন অনুযায়ী, জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে