ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

এটিবি প্ল্যাটফর্মে আসছে ব্র্যাক ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড

২০২৬ মে ১২ ১১:০৪:৫৮
এটিবি প্ল্যাটফর্মে আসছে ব্র্যাক ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসির দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড। আজ মঙ্গলবার (১২ মে, ২০২৬) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে বন্ডটির লেনদেন শুরু হবে। বন্ডটির ট্রেডিং কোড হবে “BBL2NDSB” এবং স্ক্রিপ কোড “55008”। এটি ‘পি’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটির ইস্যুকারী প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ডটির অবশিষ্ট মেয়াদ রয়েছে ৪ বছর ১০ মাস। এর ইস্যু তারিখ ছিল ১১ মার্চ ২০২৪।

এ বন্ডের কুপন হার নির্ধারণ করা হয়েছে বার্ষিক ১২ দশমিক ৫৯ শতাংশ। বিনিয়োগকারীদের প্রতি ছয় মাস অন্তর কুপন পরিশোধ করা হবে।

বন্ডটি নন-কনভার্টিবল, সম্পূর্ণ রিডিমেবল, কুপন বহনকারী, ফ্লোটিং রেট, আনসিকিউরড এবং সাবঅর্ডিনেটেড প্রকৃতির। ডিএসইতে তালিকাভুক্তির জন্য বন্ডটির মোট ইস্যু আকার ৭০০ কোটি টাকা।

এতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ডটির রিডেম্পশন পদ্ধতি হবে বার্ষিক ভিত্তিতে। ইস্যুর তারিখ থেকে তৃতীয় বছরের শেষে অর্থাৎ প্রতি বছরের ১১ মার্চ থেকে রিডেম্পশন কার্যক্রম শুরু হবে।

এর আগে বন্ডটির তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয় ২০ এপ্রিল ২০২৬।

লেনদেনের ক্ষেত্রে প্রথম দুই কার্যদিবস বিশেষ সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। প্রথম কার্যদিবসে বার্ষিক কমপক্ষে ১০ শতাংশ ডিসকাউন্ট রেটে নির্ধারিত বর্তমান মূল্যের ওপর ৪ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর থাকবে। দ্বিতীয় কার্যদিবসে রেফারেন্স মূল্যের ওপর একই হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। তৃতীয় কার্যদিবসে লেনদেন স্থগিত থাকবে। এরপর চতুর্থ কার্যদিবস থেকে নিয়মিত ৫ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে