ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

মন্ত্রিসভা বৈঠকে সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত

২০২৬ মে ১২ ১০:৪৫:৩৬
মন্ত্রিসভা বৈঠকে সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়ানো হয়েছে।

এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তর এবং জনসংখ্যা গণনার কাজ শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বয়সসীমা বাড়ানোর কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৫ সালের পর রাজ্যে বড় ধরনের নিয়োগ না হওয়ায় অনেক শিক্ষিত তরুণ-তরুণীর আবেদনের বয়স পেরিয়ে গেছে। নির্বাচনী প্রচারের সময় এই বিষয়টি বিবেচনায় নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা বাস্তবায়ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,“বর্ডার সিকিউরিটি ফোর্স যতটা জমি চেয়েছে, আমরা ততটাই দেব।”

তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের অনীহা ও অনুপ্রবেশ মোকাবিলায় দুর্বলতার কারণে ভূমি দপ্তরের কাজ ব্যাহত হয়েছিল। এমনকি আদালতের নির্দেশও পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী সোমবার (১৮ মে) পরবর্তী মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যাকাণ্ড, নারী নির্যাতন রোধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন, নতুন পে-কমিশন গঠন এবং বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে