ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ধূমপায়ীদের জন্য বড় ধাক্কা

২০২৬ মে ১২ ১০:৩৮:৪১
ধূমপায়ীদের জন্য বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: অকালমৃত্যু ও তামাকজনিত রোগ কমাতে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছে তামাকবিরোধী দুটি সংগঠন। প্রস্তাবে প্রতি শলাকা সিগারেটের খুচরা মূল্য সর্বনিম্ন ১৭ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো এই প্রস্তাব উপস্থাপন করে।

সংগঠন দুটি সিগারেটকে চারটি স্তরে ভাগ করে সরকারের রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি তামাকের ব্যবহার কমানোর ওপর জোর দেয়।

প্রস্তাব অনুযায়ী—প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এতে প্রতি সিগারেটের দাম দাঁড়ায় প্রায় ৩৫ টাকা।উচ্চ স্তরের প্যাকেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে প্রতি শলাকার দাম হবে প্রায় ২৫ টাকা ৪৫ পয়সা।মধ্যম ও নিম্ন স্তরের ১০ শলাকার প্যাকেটের দাম ৮০ ও ৬০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার দাবি জানানো হয়েছে, এতে সর্বনিম্ন প্রতি সিগারেটের দাম দাঁড়ায় প্রায় ১৭ টাকা ১ পয়সা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ক্যান্সারসহ নানা জটিল রোগের অন্যতম প্রধান কারণ ধূমপান। তাদের মতে, সিগারেটের দাম বাড়ানো হলে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে এবং এতে লক্ষাধিক তরুণ ধূমপান থেকে বিরত থাকতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে