ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বাজুসের নতুন ঘোষণা, আবারও চড়া হলো স্বর্ণের বাজার

২০২৬ মে ১২ ১০:১৪:০৮
বাজুসের নতুন ঘোষণা, আবারও চড়া হলো স্বর্ণের বাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাজুস জানায়, ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে এবং আজ মঙ্গলবার (১২ মে) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

সংগঠনটির দাবি, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—

২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা

২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা

১৮ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ২১৩ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা

এর আগে গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে