ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬

স্কুল নিয়ে বড় নির্দেশ দিল সরকার, শিক্ষকদের জন্য নতুন বার্তা

২০২৬ মে ১১ ১৭:১০:৫৮
স্কুল নিয়ে বড় নির্দেশ দিল সরকার, শিক্ষকদের জন্য নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (১১ মে) জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে এ বিষয়ে একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেছেন। এতে শিক্ষার উপযুক্ত পরিবেশ ব্যাহত হচ্ছে এবং জনমনে বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নির্দেশনায় নিয়মিতভাবে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সরকারি স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা, কার্নিশে জন্ম নেওয়া আগাছা পরিষ্কার করা এবং সার্বিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে