ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬

মোনামির পদত্যাগ নিয়ে ভয়ংকর সন্দেহ তুললেন সাবেক নেত্রী

২০২৬ মে ১১ ১৬:৫৫:৫২
মোনামির পদত্যাগ নিয়ে ভয়ংকর সন্দেহ তুললেন সাবেক নেত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিন ভূঁইয়া মোনামির পদত্যাগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন নানা আলোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে নতুন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল দাবি করেন, মোনামির পদত্যাগকে শুধু আবেগ, অভিমান বা আত্মত্যাগ হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, এটি ভবিষ্যতের কোনো বড় রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক অবস্থানের জন্য পরিকল্পিত কৌশলও হতে পারে।ফেসবুক পোস্টে নীলা লেখেন, “যারা শেহরীন আমিন মোনামীর পদত্যাগকে অভিমান বলে ভাবছেন, তারা হয়তো রাজনৈতিক সমীকরণটি এখনো বুঝতে পারেননি। ক্ষমতার করিডরে ছোট ছোট ত্যাগ খুব কমই নিছক ত্যাগ হয়; অধিকাংশ সময়ই তা বড় প্রাপ্তির জন্য হিসেবি বিনিয়োগ।”

তিনি আরও বলেন, “আমি অন্তত এতটা মহানুভবতার গল্পে বিশ্বাস করি না যে এই পদত্যাগ নিছক আত্মত্যাগের উদাহরণ। ক্ষমতার রাজনীতিতে পদ ছাড়াও অনেক সময় এক ধরনের কৌশলগত বিনিয়োগ—আজ একটি চেয়ার ছেড়ে আগামীতে আরও বড় কোনো অবস্থানের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পিত পদক্ষেপ।”

নীলা ইসরাফিল তার পোস্টে পুরো ঘটনাকে “নিখুঁত পরিকল্পনা” বলেও উল্লেখ করেন। তার ভাষায়, “এ এক নিখুঁত meticulous (মেটিকুলাস = অত্যন্ত সূক্ষ্ম/সুচিন্তিত) plan—নীরব, পরিমিত, কিন্তু লক্ষ্যভেদী। সময়ই বলে দেবে, এই পদত্যাগ সমাপ্তি ছিল, নাকি বড় কোনো প্রত্যাবর্তনের প্রস্তুতি।”

এর আগে সোমবার সকালেই ফেসবুক পোস্টের মাধ্যমে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। তার পদত্যাগের পর থেকেই সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা ও রাজনৈতিক বিশ্লেষণ সামনে আসতে থাকে।

বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের পদত্যাগকে ঘিরে রাজনৈতিক ব্যাখ্যা ও ক্ষমতার সমীকরণ নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে নীলা ইসরাফিলের এই মন্তব্য মোনামির পদত্যাগকে ঘিরে বিতর্ক ও জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে