ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা দিলেন নেতানিয়াহু

২০২৬ মে ১১ ১২:১৭:৫৩
যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা দিলেন নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া বার্ষিক সামরিক সহায়তার ওপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে শূন্যে নামানোর পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহুর ভাষায়, বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে। তবে আগামী এক দশকের মধ্যে এই সহায়তার ওপর নির্ভরতা সম্পূর্ণভাবে কমিয়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।তিনি বলেন, “আমি চাই এই প্রক্রিয়া এখন থেকেই শুরু হোক। ধীরে ধীরে আমরা এমন অবস্থায় পৌঁছাব, যেখানে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা ছাড়াই নিজেদের সামরিক সক্ষমতা ধরে রাখতে পারব।”

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি জানান, ইরানের সঙ্গে সংঘাত পুরোপুরি শেষ হয়নি। তার দাবি অনুযায়ী, ইরানের হাতে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক রয়েছে, যা ইসরায়েলের জন্য হুমকি হিসেবে রয়ে গেছে।ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, এই সক্ষমতা নিষ্ক্রিয় করা জরুরি। তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

লেবাননের হিজবুল্লাহ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের সঙ্গে বড় সংঘাত থেমে গেলেও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকতে পারে। তার মতে, সংগঠনটিকে আগের অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না।

তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কূটনৈতিক ও প্রযুক্তিগত প্রভাব বাড়ছে এবং কিছু আরব দেশ প্রযুক্তি, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী।

গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহু বলেন, হামাসকে নিরস্ত্র করা এবং গাজাকে সামরিক প্রভাবমুক্ত করা ইসরায়েলের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি স্বীকার করেন, যুদ্ধ পরিস্থিতিতে ভুলের কারণে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলবিরোধী প্রচারণা নিয়ে তিনি বলেন, ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ইসরায়েলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে