ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

প্রতিবন্ধী বানাল ব্রেইন-কন্ট্রোল গাড়ি, তাতে চড়লেন প্রধানমন্ত্রী!

২০২৬ মে ০৯ ১৫:০৫:২১
প্রতিবন্ধী বানাল ব্রেইন-কন্ট্রোল গাড়ি, তাতে চড়লেন প্রধানমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক: শারীরিক প্রতিবন্ধী কিশোর উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম রিফাত নিজের তৈরি মস্তিষ্কের সংকেতে নিয়ন্ত্রিত স্মার্ট গাড়ি নিয়ে বিশেষ প্রদর্শনীতে অংশ নেন।

শনিবার তেজগাঁও–এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই প্রদর্শনীতে তিনি তার উদ্ভাবিত গাড়িটি চালিয়ে দেখান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়িটিতে রিফাতের পাশে বসে সেটির কার্যপ্রণালি ঘুরে দেখেন এবং তার সঙ্গে কথা বলেন।

রিফাত চৌগাছা এলাকার বাসিন্দা আবু খায়ের–এর ছেলে। তিনি জানান, শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় সমস্যার অভিজ্ঞতা থেকেই এমন একটি গাড়ি তৈরির চিন্তা আসে, যা মস্তিষ্কের স্নায়ু সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে।

প্রায় পাঁচ বছর আগে স্কুলের টিফিনের টাকা জমিয়ে এবং মাত্র প্রায় পাঁচ হাজার টাকা প্রাথমিক পুঁজি নিয়ে তিনি এই প্রকল্প শুরু করেন। পরে এটি একটি স্মার্ট ব্রেইন-কন্ট্রোল গাড়ির ধারণায় রূপ নেয়।

রিফাত জানান, গাড়িটি তৈরি করতে প্রায় ২ থেকে ৩ বছর সময় লেগেছে। টিফিনের টাকা ছাড়াও ঈদের সালামি এবং পরিবারের সহায়তা তিনি পেয়েছেন। তার বাবা আবু খায়ের শুধু আর্থিক সহায়তাই নয়, নিজেও কাজের ফাঁকে ছেলের উদ্ভাবনে শ্রম দিয়েছেন।

প্রদর্শনীতে রিফাতের এই উদ্ভাবন দেখে উপস্থিতরা প্রশংসা জানান এবং এটি ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মন্তব্য করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে