ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন বাবা-মা 

২০২৬ মে ০৯ ১৪:৫৯:৫৩
তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন বাবা-মা 

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন সন্তানকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি।নিহতরা হলেন আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম।

শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ তাদের টিন ও কাঠের তৈরি ঘরটিতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে দম্পতি দ্রুত তাদের তিন সন্তানকে জানালা দিয়ে বাইরে বের করে দেন।

এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আবদুস সালাম ও নাসিমা বেগম ঘর থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো ঘরটি পুড়ে যায়।

এ বিষয়ে দোহার থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, দম্পতির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা— তা তদন্ত করে দেখা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে