ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

প্রথম মাসের বেতনেই চমক দিলেন হাসনাত আব্দুল্লাহ

২০২৬ মে ০৮ ১৯:৪৯:৫০
প্রথম মাসের বেতনেই চমক দিলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছেন।

শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ তথ্য জানান তিনি।

সমাজের মূলধারা থেকে পিছিয়ে থাকা বেদে জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে ‘Let’s Meet Gypsy Genius’ নামে একটি উদ্যোগ চালু করেছেন হাসনাত আব্দুল্লাহ। এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে বেদে সম্প্রদায়ের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

এছাড়া উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বিশেষ বৃত্তি দেওয়ার ঘোষণাও দেন তিনি।

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন,“বেদে সম্প্রদায় আমাদের সমাজেরই অংশ। দীর্ঘদিন ধরে তারা অবহেলিত এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের সন্তানদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে