ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

‘যার সবচেয়ে খুশি হওয়ার কথা ছিল, সে আজ কবরেই’

২০২৬ মে ০৮ ১৯:৪৭:২৯
‘যার সবচেয়ে খুশি হওয়ার কথা ছিল, সে আজ কবরেই’

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মাহমুদুর রহমান সৈকত-এর বোন সাবরিনা আফরোজ শাবন্তী জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। শুক্রবার (৮ মে) ছোটবেলার এক বন্ধুকে বিয়ে করেন তিনি। তবে আনন্দঘন এই দিনেও ভাইয়ের শূন্যতা গভীরভাবে অনুভব করেছেন শাবন্তী।

বিয়ের দিন ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়ে মেহেদিমাখা হাতে কবর স্পর্শ করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। আবেগঘন পোস্টে লিখেছেন,“আজ আমার বিয়ে। আমার বিয়েতে যার সবচেয়ে বেশি আনন্দ করার কথা ছিল, যার এই দিনটাতে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করার কথা ছিল, সেই আমার একমাত্র ভাই কবরে শুয়ে আছে।”

তিনি আরও লেখেন,“ওকে ছাড়া আমাদের জীবনের ভালো দিনগুলো কাটাতে হচ্ছে কোনোমতে। আল্লাহর কাছে আমার ভাইয়ের হত্যার বিচারের ভার তুলে দিলাম। সবাই আমার ও শহীদ মাহমুদুর রহমান সৈকতের জন্য দোয়া করবেন।”

স্বামী সম্পর্কে শাবন্তী জানান, তিনি তার ছোটবেলার বন্ধু এবং দীর্ঘ ১০ বছরের পরিচিত একজন মানুষ।জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় গুলিবিদ্ধ হন মাহমুদুর রহমান সৈকত।

পারিবারিক সূত্র জানায়, পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সৈকতের বাবা তাকে বাসায় ফিরে আসতে বলেছিলেন। তবে আহত এক বন্ধুকে সাহায্য করতে তিনি ঘটনাস্থলে যান। কিছুক্ষণ পর পরিবারের কাছে খবর আসে, রায়েরবাজার এলাকায় পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হয়েছেন।

পরে আন্দোলনকারীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শহীদ হওয়ার সময় তিনি এইচএসসি পাস করেছিলেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে