ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন যিনি 

২০২৬ মে ০৮ ১৯:৩৯:৩৯
অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন যিনি 

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী-এর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর নাম চূড়ান্ত করেন।

দলীয় সূত্র জানায়, বিজেপির ২০৭ জন বিজয়ী বিধায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা নির্বাচিত হন শুভেন্দু অধিকারী।

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এরপর রাজ্যপালের কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন তিনি।

নির্বাচনের আগ থেকেই মুখ্যমন্ত্রী পদে আলোচনার কেন্দ্রে ছিলেন শুভেন্দু অধিকারী। কারণ, তিনি টানা দুই নির্বাচনে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাজিত করেছেন।

২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অল্প ভোটের ব্যবধানে হারান। এবারের নির্বাচনে ভবানীপুর আসনেও জয় পান তিনি। পাশাপাশি নন্দীগ্রামেও বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

বিজেপির একাধিক নেতা মনে করছেন, ধারাবাহিক রাজনৈতিক সাফল্য এবং সাংগঠনিক প্রভাবের কারণেই মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম চূড়ান্ত হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে