ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

বিজেপির জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

২০২৬ মে ০৮ ১৯:৩৩:৫৫
বিজেপির জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতে পশ্চিমবঙ্গে বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক সাফল্য বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন। এ পরিস্থিতিতে মুসলমানদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, “ভারতে পশ্চিমবঙ্গে বিজেপির জয় গেরুয়া রাজনীতির বিস্তারের ইঙ্গিত দেয়। বাংলাদেশের মানুষকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।”

এ সময় গত ১৫ বছরে আলেম-ওলামাদের ওপর নির্যাতনের অভিযোগও তুলে ধরেন তিনি। একই সঙ্গে একটি সুশৃঙ্খল সামাজিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মসজিদভিত্তিক সামাজিক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মসজিদের সঙ্গে শিক্ষা, চিকিৎসা ও সমাজকল্যাণমূলক উদ্যোগ যুক্ত করা গেলে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়াতে তিনি মসজিদ কমিটির প্রতি আহ্বান জানান।

জুমার নামাজ শেষে মসজিদ কমপ্লেক্সের সামনে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, নারায়ণগঞ্জে যেন দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা দখলবাজরা জনপ্রতিনিধি হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে