বিএনপির ৩ সংগঠনে বড় পরিবর্তনের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্ব আনার উদ্যোগ জোরদার হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর তৎপরতায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পুনর্গঠন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঈদুল আজহার আগে বা পরে নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।
দলীয় সূত্র জানায়, ত্যাগী, তরুণ ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের প্রাধান্য দিয়ে সংগঠনগুলো ঢেলে সাজাতে চায় বিএনপি। এ কারণে সাবেক ছাত্রনেতাদের একটি বড় অংশ এখন নতুন নেতৃত্বের আলোচনায় উঠে এসেছেন।
বর্তমানে বিএনপির অঙ্গ ও সহযোগী ১১টি সংগঠনের মধ্যে ১০টির কমিটিই মেয়াদোত্তীর্ণ। দীর্ঘদিন নতুন কমিটি না হওয়ায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতৃত্বের স্বাভাবিক ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন নেতারা।
দলীয় দায়িত্বশীলরা জানান, নতুন কমিটি গঠনে শুধু সিনিয়রিটি নয়, বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, মামলা-হামলা ও রাজনৈতিক ত্যাগও গুরুত্ব পাবে। একই সঙ্গে পদপ্রত্যাশীদের তদবির ও লবিংয়ে কড়াকড়ি আরোপের ইঙ্গিতও দেওয়া হয়েছে।
সম্প্রতি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তারেক রহমান। আগামী ৯ মে ঢাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাংগঠনিক ইউনিটের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
যুবদলের বর্তমান সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পাশাপাশি নতুন নেতৃত্বের আলোচনায় রয়েছেন—মামুন হাসান, গোলাম মাওলা শাহীন, রেজাউল কবীর পল, বিল্লাল হোসেন তারেক, নুরুল ইসলাম সোহেল, মাহাবুব হাসান পিংকু, মামুনুর রশীদ মামুন, শরীফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, ফজলুর রহমান খোকন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ আরও অনেকে।
স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃত্বে আলোচনায় আছেন—ফখরুল ইসলাম রবিন, নাজমুল হাসান, জহির উদ্দিন তুহিন, কাজী মোখতার হোসাইন, আব্দুর রহিম হাওলাদার সেতু, সাদরেজ জামান, সাইফ মাহমুদ জুয়েল ও অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলসহ একাধিক নেতা।
ছাত্রদলের নতুন নেতৃত্বের আলোচনায় রয়েছেন—শ্যামল মালুম, আমান উল্লাহ আমান, খোরশেদ আলম সোহেল, সালেহ মো. আদনান, এসএম আবু জাফর, শরীফ প্রধান শুভ, মনজুরুল আলম রিয়াদ, ইজাজুল কবির রুয়েল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়া উদ্দিন বাসিতসহ আরও কয়েকজন নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অঙ্গ সংগঠন পুনর্গঠনের কার্যক্রম চলমান রয়েছে এবং নতুন নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে কবে নাগাদ নতুন কমিটি ঘোষণা হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
ওমর আলী/
পাঠকের মতামত:
- বিএনপির ৩ সংগঠনে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ১১ বছর পর সন্তান, হামে কেড়ে নিল ৮ মাসের তাজিমকে
- স্কুলে ফিরছে বেত্রাঘাত! নতুন সিদ্ধান্তে তোলপাড়
- দেশের জ্বালানি খাতে বড় সুখবর, শুরু হলো উৎপাদন
- এক কার্ডেই মিলবে সব স্বাস্থ্য তথ্য—বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
- ১৪ তলার অনুমোদনে ২৮ তলা! তদন্তে চাঞ্চল্যকর তথ্য
- একই দিনে দু’বার গ্রেপ্তার! আলোচনায় মাগুরার ঘটনা
- ঈদের বাস ভ্রমণ নিয়ে বড় আপডেট, জেনে নিন বিস্তারিত
- বাংলাদেশকে নিয়ে চীনের নতুন পরিকল্পনা
- ঈদের ছুটি ঘিরে শিক্ষাপঞ্জিতে বড় সিদ্ধান্ত
- রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
- রাতে ছদ্মবেশে পুলিশের বড় এক্সপেরিমেন্ট
- শনিবারের ছুটি বাতিল, কারণ জানাল মন্ত্রিপরিষদ বিভাগ
- শিক্ষামন্ত্রীকে কড়া বার্তা দিলেন জুলাইযোদ্ধা মেহনাজ
- ইউনূস পরিবারের সদস্যসহ এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক ব্যক্তি
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- কক্সবাজারের মানচিত্রে বড় পরিবর্তন, যুক্ত হলো নতুন নাম
- মৌসুমী-ওমর সানির বিচ্ছেদ নিয়ে যা জানা গেল
- পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক ভূমিকম্প
- একসঙ্গে পদত্যাগ করবেন বিজয়ের ১০৭ বিধায়ক!
- পাবলিক টয়লেট ব্যবহারে নতুন নিয়ম
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব
- ধ/র্ষণ মামলায় নির্দোষ ইমাম কারাগারে, ডিএনএ টেস্টে মিলল চাঞ্চল্যকর তথ্য
- ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
- ঘুষের দায়ে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যা বললেন ফজলুর রহমান
- হজযাত্রীদের জন্য নতুন কঠোর নিয়ম জারি সৌদি আরবে
- টিসিবির জন্য বড় তেল আমদানির অনুমোদন
- দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ক্ষমা চেয়ে হাসিনার ভিডিও বার্তা
- ডিএসইতে ছয় ব্রোকারেজ হাউজের প্রতিনিধি প্রত্যাহার
- একসঙ্গে সরব বাংলাদেশসহ ১৩ দেশ
- জ্বালানি তেল নিয়ে বড় সুখবর
- তারেক রহমানকে ঘিরে বিস্ফোরক দাবি সাবেক কর্মকর্তাদের
- ১৫ দিনের আল্টিমেটাম, না হলে আইনি পদক্ষেপ
- সেই ঘটনার পর অবশেষে মুক্তি পেলেন ইমি
- ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে বিপাকে আমির হামজা
- ‘অপেক্ষা করুন’—বড় অভিযানের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
- মেসিকে বাদ দিয়ে সেরা একাদশ ঘোষণা
- বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে সূচক পতন
- প্রকাশ্যে এল এপস্টেইনের ‘কথিত চিরকুট’
- ০৭ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নববধূর সঙ্গে প্রতারণার অভিযোগে কারাগারে স্বামী-শ্বশুর
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- কয়েক মিনিটেই যেভাবে শূন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- একীভূতকরণ প্রক্রিয়ায় শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিএনপির ৩ সংগঠনে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ১১ বছর পর সন্তান, হামে কেড়ে নিল ৮ মাসের তাজিমকে
- দেশের জ্বালানি খাতে বড় সুখবর, শুরু হলো উৎপাদন
- এক কার্ডেই মিলবে সব স্বাস্থ্য তথ্য—বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
- ১৪ তলার অনুমোদনে ২৮ তলা! তদন্তে চাঞ্চল্যকর তথ্য













