ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

বাংলাদেশ ব্যাংকের বড় নির্দেশনা—না মানলে ঝুঁকি

২০২৬ মে ০৫ ১২:১০:০৫
বাংলাদেশ ব্যাংকের বড় নির্দেশনা—না মানলে ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: অনলাইন আর্থিক প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাম্প্রতিক সময়ে হ্যাকিং ও ডিজিটাল প্রতারণার মাধ্যমে কিছু গ্রাহকের আর্থিক ক্ষতির ঘটনা সামনে আসার পর কেন্দ্রীয় ব্যাংক নতুন করে এ নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিছু অসাধু চক্র অনলাইন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের ঝুঁকি কমাতে গ্রাহকদের কয়েকটি মৌলিক নিরাপত্তা নিয়ম কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড কিংবা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কখনোই কারও সঙ্গে শেয়ার করা যাবে না। পাশাপাশি সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করা, অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করা এবং অনলাইন জুয়া বা ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নামে ছড়ানো ভুয়া অ্যাপ, অনলাইন ঋণ বা বিনিয়োগের প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, লটারি, পুরস্কার বা অতিরিক্ত মুনাফার মতো প্রলোভনমূলক অফারে সহজে বিশ্বাস না করতে হবে। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন এড়িয়ে চলার বিষয়েও সতর্ক করা হয়েছে।

কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ বা আর্থিক প্রতারণার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের হেল্পলাইন ১৬২৩৬ নম্বরে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, ডিজিটাল ব্যাংকিং ব্যবহারে সচেতনতা ও সতর্কতাই অনলাইন প্রতারণা থেকে অর্থ সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে