×
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর

২০২৬ মে ০১ ১১:১৮:৪৩
বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশের উৎপাদনশীল খাতের প্রবৃদ্ধি বাড়াতে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত করতে শিল্প উদ্যোক্তাদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশ ব্যাংক-লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ (বিবি-এলটিএফএফ) এর আওতায় ঋণের সুদের হার কমানোর পাশাপাশি ঋণের সর্বোচ্চ সীমাও পুনর্নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ক্যামেলস রেটিং অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে এই তহবিল থেকে অর্থ পাবে। রেটিং ১ প্রাপ্ত ব্যাংকগুলো ৫ বছর মেয়াদে ১ শতাংশ, ৭ বছর মেয়াদে ১.২৫ শতাংশ এবং ১০ বছর মেয়াদে ১.৫০ শতাংশ সুদে তহবিল পাবে। রেটিং ২ প্রাপ্ত ব্যাংকগুলো ৫ বছর মেয়াদে ১.২৫ শতাংশ, ৭ বছর মেয়াদে ১.৫০ শতাংশ এবং ১০ বছর মেয়াদে ১.৭৫ শতাংশ সুদে তহবিল পাবে। আর রেটিং ৩ প্রাপ্ত ব্যাংকগুলো ৫ বছর মেয়াদে ১.৫০ শতাংশ, ৭ বছর মেয়াদে ১.৭৫ শতাংশ এবং ১০ বছর মেয়াদে ২ শতাংশ সুদে তহবিল পাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলো তাদের নিজস্ব তহবিল সংগ্রহের ব্যয় (কস্ট অব ফান্ড) এবং পরিচালন খরচ বিবেচনা করে গ্রাহক পর্যায়ে সুদের হার নির্ধারণ করবে। তবে এই হার কোনোভাবেই কস্ট অব ফান্ডের চেয়ে ২ থেকে ৩ শতাংশের বেশি হতে পারবে না। এর ফলে শিল্প উদ্যোক্তারা আগের তুলনায় কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

সার্কুলারে আরও জানানো হয়, এখন থেকে একজন একক ঋণগ্রহীতা একটি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। আর সিন্ডিকেটেড অর্থায়নের ক্ষেত্রে, অর্থাৎ একাধিক ব্যাংকের মাধ্যমে ঋণ নিলে এই সীমা সর্বোচ্চ ২০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বাজারের বর্তমান চাহিদা ও আর্থিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তহবিলকে আরও আকর্ষণীয় করতেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সুদের হার ও নীতিমালা আগামী ১ মে থেকে কার্যকর হবে এবং এটি বিদ্যমান ও নতুন—উভয় ধরনের ঋণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে