ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ মে ০৪ ১৯:১৬:৩৮
বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত ইউরোপের ২৯টি দেশের দূতাবাস বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন সতর্কতা জারি করেছে। সোমবার (৪ মে) দূতাবাসগুলোর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক যৌথ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেনজেনভুক্ত কোনো দেশে ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা গুরুতর অভিবাসন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে ওই দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। তাই ভিসার শর্ত ও মেয়াদ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসগুলো আরও জানিয়েছে, নিয়ম ভঙ্গ করলে শুধু নিষেধাজ্ঞাই নয়, ভবিষ্যতের ভিসা আবেদনও প্রত্যাখ্যাত হতে পারে। এজন্য ভ্রমণকারীদের সতর্ক থেকে বৈধ সময়সীমার মধ্যেই নিজ নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেনজেন ভিসা সাধারণত স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হয়, যার মাধ্যমে ইউরোপের ২৯টি দেশের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যায়। এই অঞ্চলের মধ্যে একাধিক দেশে আলাদা ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ থাকে, তবে অভিবাসন নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে