ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

নতুন নিয়মে বদল আসছে উপবৃত্তিতে

২০২৬ মে ০৪ ১১:২০:৪০
নতুন নিয়মে বদল আসছে উপবৃত্তিতে

নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বিশেষ করে যেসব শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর সংযুক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের আলাদাভাবে চিহ্নিত করতে বলা হয়েছে।

রোববার (৩ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অংশ হিসেবে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি কার্যক্রম চলছে। তবে বাবা-মায়ের মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের কারণে অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে এনআইডি নম্বর সংযুক্ত করা যাচ্ছে না।

এ অবস্থায় যেসব শিক্ষার্থীর ক্ষেত্রে—শুধুমাত্র বাবা জীবিত, শুধুমাত্র মা জীবিত, উভয় অভিভাবকই মৃত, অথবা বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি প্রদান সম্ভব নয়—তাদের পৃথকভাবে চিহ্নিত করে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য সংগ্রহ করে নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে। এতে শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, মোট শিক্ষার্থীর সংখ্যা, অভিভাবকের মৃত্যুর কারণে এনআইডি না থাকা শিক্ষার্থীর সংখ্যা এবং বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি না থাকা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে হবে।

এছাড়া সংশ্লিষ্ট উপজেলার নাম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরও সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এই তথ্য আগামী ৭ মে’র মধ্যে পাঠাতে হবে এবং বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে