ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নাহিদকে নিয়ে মিতুর বিস্ময়কর মন্তব্য

২০২৬ মে ০৪ ১০:৫১:০২
নাহিদকে নিয়ে মিতুর বিস্ময়কর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে।

রোববার (৩ মে) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার কাছে ছোট ভাইয়ের মতো হলেও গুরুত্বপূর্ণ সময়ে অভিভাবকের ভূমিকা পালন করেছেন। সংসদের প্রথম দিনে তিনি তাকে পথ দেখিয়েছেন এবং বিভিন্ন বিষয় বুঝিয়ে দিয়েছেন।

মিতু বলেন, নাহিদ ইসলামের দায়িত্ববোধ তাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করেছে। এ সময় তিনি আত্মবিশ্বাসও পেয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, জীবনের বিভিন্ন সময়ে মানুষের স্নেহ, মায়া, ভালোবাসা ও দোয়া পেয়েছেন। নতুন এই পথচলায়ও সবার দোয়া কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে