তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃ/ত্যুর ঘটনায় নতুন মোড়
নিজস্ব প্রতিবেদক: তরমুজ খেয়ে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে কুয়াশা। প্রাথমিকভাবে 'সংক্রামিত তরমুজ' সেবনে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রাথমিক তথ্য এই ঘটনাকে ভিন্ন এক মোড় দিয়েছে। প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১ মে) এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে।
গত শনিবার রাতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া (৪৫) নিজ বাসভবনে আত্মীয়-স্বজনদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করেন। মেনুতে ছিল মাটন পোলাও। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদায় নিলে রাত আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান। কিন্তু ভোর ৫টা বাজতেই শুরু হয় বিপত্তি। বমি ও ডায়রিয়াসহ তীব্র অসুস্থতা নিয়ে তারা হাসপাতালে ভর্তি হন। এর কয়েক ঘণ্টার ব্যবধানেই আবদুল্লাহ, তার স্ত্রী নাসরিন (৩৫) এবং দুই কিশোরী কন্যা জয়নাব ও আয়েশার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ খাদ্যে বিষক্রিয়ার (Food Poisoning) লক্ষণের চেয়ে এই মৃত্যুর ধরন কিছুটা আলাদা। ময়নাতদন্তের প্রাথমিক তথ্যানুযায়ী, মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রসহ শরীরের গুরুত্বপূর্ণ কিছু অভ্যন্তরীণ অঙ্গ সবুজাভ বর্ণ ধারণ করেছে। চিকিৎসকদের মতে, কেবল দূষিত খাবার থেকে এমনটা হওয়া অস্বাভাবিক।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ব্যবসায়ী আবদুল্লাহর মরদেহে 'মরফিন'-এর উপস্থিতি পাওয়ায়। এই শক্তিশালী ব্যথানাশক ওষুধটি কীভাবে তার শরীরে প্রবেশ করল—তা নিয়ে তদন্তকারীরা সন্দিহান। এটি কোনো ওষুধের রিঅ্যাকশন, না কি এর পেছনে অন্য কোনো অপরাধমূলক উদ্দেশ্য রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।
এদিকে, ওই রাতের খাবারে কোনো ত্রুটি ছিল কি না, তা নিশ্চিত হতে তদন্তকারীরা উপস্থিত অতিথিদের সাথে কথা বলেছেন। তবে অতিথিরা পোলাও খেয়েও সুস্থ থাকায় খাবারের উৎস নিয়ে সন্দেহ আরও বাড়ছে। রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) জানিয়েছে, এখন পর্যন্ত তরমুজ খাওয়ার সাথে এই মৃত্যুর সরাসরি কোনো যোগসূত্র প্রমাণিত হয়নি।
তদন্তের মূল দিকগুলো:
ভিসেরা রিপোর্ট: চারজনের ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এই রিপোর্টই রহস্যের জট খুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মানসিক চাপ: পরিবারটি কোনো কারণে মানসিক চাপে ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
রাসায়নিক মিশ্রণ: খাবারে বা ফলে বাইরের কোনো বিষাক্ত রাসায়নিক মেশানো হয়েছিল কি না, তা নিয়ে চলছে বৈজ্ঞানিক পরীক্ষা।
মুম্বাই পুলিশ বর্তমানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। ল্যাবরেটরি রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
ওমর আলী/
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













