পশ্চিমবঙ্গে কে এগিয়ে, ফল ঘিরে চরম উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন রাজ্যজুড়ে চূড়ান্ত ফলাফলের অপেক্ষা চলছে। আগামী ৪ মে জানা যাবে, রাজ্যের শাসনভার শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে।
ফল ঘোষণার আগে এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। বিভিন্ন সংস্থা তাদের পূর্বাভাস প্রকাশ করায় আলোচনা আরও তীব্র হয়েছে।
তবে এসব সমীক্ষা নিয়ে গণমাধ্যম সতর্ক অবস্থান নিয়েছে। তারা তথ্য প্রকাশ করলেও এর নির্ভুলতার দায় নিচ্ছে না। কারণ সরাসরি মাঠপর্যায়ে মানুষের সঙ্গে কথা বলে যে তথ্য সংগ্রহ করা হয়, সেই পদ্ধতির ঘাটতি রয়েছে অনেক ক্ষেত্রে।
প্রকাশিত সমীক্ষাগুলোতে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস-এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলছে। কোথাও বিজেপি এগিয়ে, আবার কোথাও তৃণমূলের সম্ভাবনা বেশি বলে দেখানো হচ্ছে।
ভোটের হার বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিজেপির ভোট শেয়ার ৪৩ থেকে ৪৫ শতাংশের মধ্যে থাকতে পারে। অন্যদিকে তৃণমূলের ভোট ৪০ থেকে ৪৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করতে পারে। সংখ্যার হিসেবে বিজেপি সামান্য এগিয়ে থাকলেও বাস্তব চিত্র অনেক বেশি জটিল, যেখানে তৃণমূলের ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পশ্চিমবঙ্গের অতীত নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায়, এক্সিট পোল অনেক সময় বাস্তব ফলাফলের সঙ্গে মিল খায় না। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটলেও অধিকাংশ সমীক্ষা সেই বড় পরিবর্তন ধরতে পারেনি।
সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলনসহ জমি অধিগ্রহণ নিয়ে জনঅসন্তোষ তখন ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলেছিল। সেই অভিজ্ঞতার কারণে এখনও অনেকেই এক্সিট পোল নিয়ে সন্দিহান।
পরবর্তী নির্বাচনগুলো—২০১৬, ২০২১ কিংবা লোকসভা ভোটেও একই প্রবণতা দেখা গেছে। সমীক্ষার ফল অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলেনি, যার পেছনে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহের ঘাটতি বড় কারণ হিসেবে উঠে এসেছে।
বর্তমানে মোবাইল প্রযুক্তি, এআই ও সীমিত নমুনার ওপর নির্ভরশীলতার কারণে জনমতের পূর্ণ প্রতিফলন পাওয়া যাচ্ছে না। এদিকে রাজ্যে দুর্নীতি সংক্রান্ত একাধিক ইস্যু রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে।
চাকরি কেলেঙ্কারি, গরু ও কয়লা পাচার, মন্ত্রীদের গ্রেফতার এবং শিক্ষাব্যবস্থার অনিয়ম—এসব বিষয় সচেতন ভোটারদের মধ্যে প্রভাব ফেলেছে। আরজিকর হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কও রাজনৈতিক পরিবেশে প্রভাব ফেলেছে।
তবে অন্যদিকে গত ১৫ বছরে তৃণমূল সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলেছে। স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, কৃষকবন্ধু, যুবশ্রীসহ নানা উদ্যোগ গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
এই নির্বাচনে ভোটার তালিকা সংশোধন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। প্রায় ৯১ লাখ নাম বাদ পড়ার অভিযোগ সামনে এসেছে, যা প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
অনেক ভোটার নিজেদের নিরাপত্তার কথা ভেবে ভোটার স্লিপ সংরক্ষণ করেছেন। এই বিষয়টি ভোটদানের হার বাড়ার একটি কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রায় ৯০ শতাংশ ভোটদান এই নির্বাচনের একটি বড় বৈশিষ্ট্য। এত বেশি অংশগ্রহণ ইঙ্গিত দেয়, মানুষ তাদের নাগরিক অধিকার প্রয়োগে সক্রিয় ছিলেন।
নাগরিকত্ব, পরিচয় ও নিরাপত্তার মতো বিষয়গুলো এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। তৃণমূল এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে, আর বিজেপি ধর্মীয় মেরুকরণের প্রসঙ্গ সামনে এনেছে।
সবদিক বিবেচনায় স্পষ্ট, এবারের নির্বাচন একতরফা নয়। প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত কাছাকাছি এবং ফলাফল নির্ধারণে ব্যবধান কম হতে পারে।
সম্ভাব্য চিত্র হিসেবে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরতে পারে, তবে ভারতীয় জনতা পার্টি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। এতে রাজ্যের রাজনৈতিক ভারসাম্য আরও সূক্ষ্ম হয়ে উঠবে এবং বিরোধী চাপ বাড়বে।
মিরাজ/
পাঠকের মতামত:
- পুলিশ কর্মকর্তাদের সম্পদের উপর গোয়েন্দাদের চোখ
- নম্বরপ্লেট লাগানোর নতুন সময়সীমা জানাল বিআরটিএ
- কাঁটা চামচ বিতর্কে এবার মুখ খুললেন মানসুরা আলম
- তাহসিফের মৃত্যুতে মামলা না করার বিষয়ে যা বললেন বাবা
- ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, সাড়া দিচ্ছে না দিল্লি
- ফোনে থাকা ৫টি অ্যাপেই খালি হতে পারে ব্যাংক একাউন্ট
- ক্যাশিয়ার থেকে এসআই, একযোগে ক্লোজড ২৮ পুলিশ সদস্য!
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভি লটারি নিয়ে আদালতের নতুন সিদ্ধান্ত
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি
- মালিক-চালকদের জন্য বড় খবর, আসছে যেসব পরিবর্তন
- হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- তাহসিফের রহস্যজনক মৃত্যু, দারোয়ানের বক্তব্যে তদন্তে নতুন তথ্য
- ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
- তাহসিফের মৃত্যু নিয়ে বাবার প্রশ্ন, ‘কেন তাকে ধাওয়া করবে?’
- এইচএসসি-সমমানের ফল প্রকাশ কাল, রোল নম্বর দিয়ে জানবেন যেভাবে
- ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’
- টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অলিম্পিক অ্যাক্সেসরিজ
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা













