ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

একসঙ্গে ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

২০২৬ এপ্রিল ২৯ ০৯:৫৬:১৩
একসঙ্গে ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানের ৩৫ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ স্থানান্তর হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই তহবিল ইরানের তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করছে।

তিনি আরও বলেন, এসব কার্যক্রম যুক্তরাষ্ট্রের নাগরিক, আঞ্চলিক মিত্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

স্কট বেসেন্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, কেউ যদি এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকে বা লেনদেন করে, তাহলে তাদেরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে