ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

প্রচণ্ড গরম থেকে বাঁচতে দুধের ক্যান মাথায়—অবশেষে বিপাকে

২০২৬ এপ্রিল ২৭ ১৫:৩১:০৩
প্রচণ্ড গরম থেকে বাঁচতে দুধের ক্যান মাথায়—অবশেষে বিপাকে

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজস্থানের মাধোগঢ় গ্রামে গরম থেকে বাঁচতে গিয়ে এক তরুণ অদ্ভুত এক বিপত্তিতে পড়েছেন।

কালুরাম রেবাড়ি নামের ওই তরুণ সকালে গম সরবরাহ করতে বের হন। তীব্র রোদে অতিষ্ঠ হয়ে তিনি হাতের কাছে থাকা প্রায় ১০ কেজি ওজনের একটি দুধের ক্যান টুপির মতো মাথায় পরে নেন, যাতে রোদ থেকে কিছুটা স্বস্তি পাওয়া যায়। এরপর তিনি বাইকের পেছনে বসে যাত্রা শুরু করেন।

কিন্তু কিছুক্ষণ পরই ঘটে বিপদ। দীর্ঘ সময় ক্যানটি মাথায় থাকার কারণে সেটি শক্তভাবে আটকে যায়। তিনি বারবার চেষ্টা করেও ক্যানটি খুলতে ব্যর্থ হন।

পরে স্থানীয়রা বিষয়টি দেখে এগিয়ে আসেন। বিভিন্ন যন্ত্র ব্যবহার করে ক্যানটি কাটার চেষ্টা চালানো হয়। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে ক্যানটি কেটে কালুরামকে উদ্ধার করা সম্ভব হয়।

যদিও দুধের ক্যানটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে অস্থায়ী সমাধান নিতে গিয়ে অনেক সময় এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, যা আরও বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে