ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

তারেক রহমানের হাতে শুরু হলো জিয়া খাল পুনঃখনন

২০২৬ এপ্রিল ২৭ ১২:৩৯:০৪
তারেক রহমানের হাতে শুরু হলো জিয়া খাল পুনঃখনন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলশীতে দীর্ঘদিন পর পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পাঁচ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যা পরবর্তীতে ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় তিনি খালের কয়েকটি স্থানে কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনের আগে তিনি খালপাড়ে একটি ফলক উন্মোচন করেন। ফলকে উল্লেখ করা হয়, যশোর জেলার শার্শা উপজেলাধীন উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পানিসম্পদ খাতের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটি স্বেচ্ছাশ্রমে খনন করা হয়, যা পরে ‘জিয়া খাল’ নামে পরিচিত হয়। দীর্ঘদিন পর খালটি এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পুনঃখনন করা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে