ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

হিজড়া মারা গেলে জানাজা-কাফন-দাফনের বিধান

২০২৬ এপ্রিল ২৫ ১৯:৪১:৫১
হিজড়া মারা গেলে জানাজা-কাফন-দাফনের বিধান

নিজস্ব প্রতিবেদক: মুসলিম হিজড়া মারা গেলে তাদের গোসল, কাফন, জানাজা ও দাফনের বিধান শরিয়তে তার শারীরিক বৈশিষ্ট্য ও অবয়ব অনুযায়ী নির্ধারিত হবে।

ইসলামি ফিকহ অনুযায়ী, যদি কোনো হিজড়ার বাহ্যিক অবয়ব পুরুষের মতো হয়, তাহলে তার মৃত্যুর পর পুরুষ মাইয়েতের বিধান প্রযোজ্য হবে। সেক্ষেত্রে পুরুষদের দ্বারা তাকে গোসল দেওয়া হবে, পুরুষদের মতো কাফন পরানো হবে এবং পুরুষের নিয়মে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

অন্যদিকে, যদি কারও অবয়ব নারীসদৃশ হয় এবং তার মধ্যে নারীর লক্ষণই প্রবল থাকে, তাহলে তার ক্ষেত্রে নারী মাইয়েতের বিধান প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে নারীরা গোসল দেবেন এবং দাফনসহ অন্যান্য কার্যক্রম নারী মাইয়েতের নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে। জানাজার সময়ও নারী হিসেবে সম্বোধন করা হবে।

ফিকহের বিভিন্ন গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।

সূত্র: কিতাবুল আছল, শরহু মুখতাসারিত তাহাবি, আল-ইখতিয়ার, রদ্দুল মুহতার।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে