ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজধানীতে অটোরিকশা নিয়েও বড় সিদ্ধান্তের ইঙ্গিত

২০২৬ এপ্রিল ২৫ ১৭:১২:৩০
রাজধানীতে অটোরিকশা নিয়েও বড় সিদ্ধান্তের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে জ্বালানি সরবরাহের কারণে সরকারের ওপর ভর্তুকির চাপ বেড়েছে। পাশাপাশি জ্বালানি পাচারের ঝুঁকিও বিবেচনায় এনে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই সিদ্ধান্ত গ্রহণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপ ছিল না।

মন্ত্রী বলেন, ডিজেলচালিত পরিবহনের ভাড়া ইতোমধ্যে জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করা হয়েছে। তবে গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দামের ভিত্তিতে পরিবহন ভাড়া স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে আলাদা সিদ্ধান্তের প্রয়োজন হবে না; বিআরটিএ প্রজ্ঞাপন দিলেই তা কার্যকর হবে।

এছাড়া রাজধানীর যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, ধাপে ধাপে প্রধান সড়কে এসব যান চলাচল সীমিত করার বিষয়ে আলোচনা চলছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে