ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

তাপপ্রবাহ নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; কঠোর সতর্কতা

২০২৬ এপ্রিল ২৫ ১৭:০৪:০৭
তাপপ্রবাহ নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; কঠোর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ মোকাবিলায় করণীয় সংক্রান্ত একটি সতর্ক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডিরেক্টর জেনারেল সিভিল ডিফেন্সের বরাত দিয়ে প্রচারিত ওই বার্তাটি ফায়ার সার্ভিসের নয় এবং এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বার্তায় ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির কথা উল্লেখ করে কিছু সতর্কতা নির্দেশনা দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, এসব তথ্য তাদের পক্ষ থেকে জারি করা হয়নি।

সংস্থাটি জনগণকে এসব ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার এবং কেবলমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে