ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোক্তা বানাতে ছাগল বিতরণ

২০২৬ এপ্রিল ২৫ ১৬:৩৩:২০
স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোক্তা বানাতে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগর উপজেলায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিকে ফাউন্ডেশন–এর উদ্যোগে দয়ালনগর বাহারুন্নেচ্ছা পাবলিক লাইব্রেরি ক্যাম্পাসে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে এই ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন–এর ব্যবস্থাপক এ এম ফরহাদুজ্জামানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

ছাগল বিতরণ শেষে বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ বাতেন খান বলেন, নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে অনেক শিশু পড়াশোনার পাশাপাশি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি গবাদিপশু পালন করে নিজস্ব আয় তৈরি করতে পারে এবং দায়িত্বশীলতা শেখে—সে লক্ষ্যেই এই কর্মসূচি চালু করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে মোট ১০০ শিক্ষার্থীর মধ্যে ছাগল বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ৪০ জন শিক্ষার্থীর হাতে ছাগল তুলে দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এলাকার শিক্ষার্থীরাই টিফিনের টাকা জমিয়ে এই উদ্যোগের সূচনা করে, যা দেখে বিকে ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে