ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মনোনয়ন পেলেন বিএনপি নেত্রী, সামনে এলো সম্পদের বিস্তারিত

২০২৬ এপ্রিল ২৫ ১৬:২৯:৩৭
মনোনয়ন পেলেন বিএনপি নেত্রী, সামনে এলো সম্পদের বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সংরক্ষিত নারী আসনে তৃতীয়বারের মতো দলের মনোনয়ন পেয়েছেন। এর আগে ১৯৯১ ও ২০০১ সালে বরিশাল থেকে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এবারও তাকে বরিশাল অঞ্চল থেকেই মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, সর্বশেষ আয়কর বিবরণীতে তার মোট সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার নামে ১০ হাজার ৬১২ বর্গফুটের একটি বাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ২ কোটি ৬২ লাখ ৪৫ হাজার টাকা। তবে বাড়িটির অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এছাড়া তার কাছে নগদ রয়েছে প্রায় ৭০ লাখ ৯৯ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকে জমা রয়েছে ৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকার বেশি। তার ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটির মূল্য দেখানো হয়েছে ৩৫ লাখ ৮০ হাজার টাকা, যদিও গাড়ির ধরন উল্লেখ নেই।

স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে বাড়ি বা অ্যাপার্টমেন্ট থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ৯২ হাজার টাকা। পাশাপাশি তার বিনিয়োগ রয়েছে প্রায় ২৮ লাখ ১১ হাজার টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তার কাছে ৩০ ভরি স্বর্ণ রয়েছে এবং আসবাবপত্রের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

ঋণের বিবরণীতে দেখা যায়, ফ্ল্যাট বিক্রির অগ্রিম বাবদ ২ কোটি ২০ লাখ টাকা, মেয়ের কাছ থেকে নেওয়া ১ কোটি ২০ লাখ টাকা এবং বাড়িভাড়া বাবদ ৯ লাখ ৩০ হাজার টাকা দেনা রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হলেও পরবর্তী সময়ে নির্বাহী আদেশে সেগুলো প্রত্যাহার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে