ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

২০২৬ এপ্রিল ২৪ ১৫:৪৯:১৯
যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীদের ‘হায়েনার মতো’ শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে—এমন অভিযোগ করেছেন মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্কের মিলনায়তনে আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা শাখা।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, আমরা আর রক্ত দিতে চাই না। সরকার আবার কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরতে চাচ্ছে। কিন্তু জনগণ তা মেনে নেবে না।”

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি তুলে ধরে গোলাম পরওয়ার অভিযোগ করেন, “ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে, যা উদ্বেগজনক।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং কিছু রাজনৈতিক শক্তি নিজেদের অবস্থান আড়াল করার চেষ্টা করছে। তার দাবি, সংবিধান সংস্কার নিয়ে বেশিরভাগ দল ঐকমত্যে পৌঁছালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আপত্তি জানিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “সরকারের ওপরই এখন ফ্যাসিবাদী প্রবণতার প্রভাব দেখা যাচ্ছে।”

গণভোট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিয়ে গোলাম পরওয়ার বলেন, “জনগণের ম্যান্ডেট মূল্যায়ন না করা হলে মানুষ আবার রাজপথে নামবে। আন্দোলন কীভাবে করতে হয়, তা জনগণ জানে।”সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা মোবারক হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে