ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট

২০২৬ এপ্রিল ২১ ১৬:০৬:৪২
হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তালিকায় নতুন মুখের পাশাপাশি বেশ কয়েকজন আলোচিত ও প্রভাবশালী নেত্রীর নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

মনোনয়ন না পাওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। তবে এবারের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি।

এছাড়া জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন গুরুত্বপূর্ণ নেত্রীও মনোনয়ন পাননি। আলোচনায় থাকা সামান্তা শারমিন, দিলশানা পারুল এবং নুসরাত তাবাসসুম—এই তিনজনই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

এর আগে ১১ দলীয় জোট সংরক্ষিত নারী আসনের জন্য ১৩ জনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে জামায়াতে ইসলামীর ৮ জন, এনসিপির ২ জন এবং অন্যান্য শরিক দল থেকে ৩ জন মনোনয়ন পেয়েছেন।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারজিয়া মমতাজ, মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম এবং রোকেয়া বেগম।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ ও পরিচিত কিছু মুখ বাদ পড়া এবং নতুনদের অন্তর্ভুক্তি—এই দুইয়ের সমন্বয়ে তালিকাটি ভিন্নধর্মী বার্তা দিচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে