ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০২৬ এপ্রিল ২১ ১১:৫৮:৩৫
কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ পরোয়ানা জারি করে বলে জানা গেছে।

এর আগে, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) বদলি সংক্রান্ত একটি মন্তব্যকে ঘিরে তিনি বিতর্কের মুখে পড়েন। গত ১৩ এপ্রিল এক বক্তব্যে তিনি দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি বদলি হয়ে আসার জন্য বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয়েছে—এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, উক্ত বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন সংসদ সদস্যের এমন বক্তব্য দায়িত্বশীলতার পরিপন্থী এবং এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকা প্রয়োজন। নোটিশে সংশ্লিষ্ট বক্তব্যের পক্ষে তথ্য-প্রমাণ বা সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশের আহ্বান জানানো হয়।

পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে