ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর

২০২৬ এপ্রিল ২১ ১৫:৩১:১৪
পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেডের স্পন্সর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার ঘোষিত শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রকাশিত তথ্যমতে, তিনি মোট ৩ কোটি ৫০ লাখ (৩,৫০,০০,০০০) শেয়ার উপহার হিসেবে পরিবারের সদস্যদের মধ্যে স্থানান্তর করেছেন। এর মধ্যে তার স্ত্রী মিসেস মাসুমা বেগম পেয়েছেন ৪৩ লাখ ৭৫ হাজার শেয়ার, কন্যা মিস সাদমান সাইকা সেফা পেয়েছেন ১ কোটি ২ লাখ ৮ হাজার ৩৩৩ শেয়ার এবং পুত্র মি. সালেহিন মুসফিক সাদাফ পেয়েছেন ২ কোটি ৪ লাখ ১৬ হাজার ৬৬৭ শেয়ার।

উল্লেখিত সকল গ্রহীতা কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। এই শেয়ারগুলো লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে এ সংক্রান্ত ঘোষণা প্রকাশ করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এখন হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে