বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দেশ-বিদেশ সফরে রাষ্ট্রীয় প্রটোকল আরও সুসংহত করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত নির্দেশাবলি গত ১৬ এপ্রিল জারি করা হলেও সোমবার (২০ এপ্রিল) তা প্রকাশ করা হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ গমন ও দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর ইচ্ছানুযায়ী ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনের সময় তাদের একান্ত সচিব উপস্থিত থাকবেন।
জেলা পর্যায়ে সফরের ক্ষেত্রে যথাসম্ভব জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আগমন ও বিদায়ের সময় উপস্থিত থেকে অভ্যর্থনা জানাবেন। তবে এ জন্য ডিসি বা এসপির নিজস্ব সরকারি সফর বাতিল বা পরিবর্তনের প্রয়োজন হবে না। প্রয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। মন্ত্রী বা প্রতিমন্ত্রী বিশেষভাবে চাইলে তখনই ডিসি বা এসপি সফরসূচি পরিবর্তন করবেন।
উপজেলা পর্যায়ে সফরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত থাকবেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক নয়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রয়োজন না হলে বিমানবন্দর বা রেলস্টেশনে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোরের জেলা প্রশাসকের উপস্থিত থাকার প্রয়োজন নেই। একইভাবে যশোর ও কক্সবাজারে পুলিশ সুপার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
কোনো সফরে ট্রানজিট হিসেবে অন্য জেলার বিমানবন্দর বা রেলস্টেশন ব্যবহার করা হলে সেখানে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থিত থাকবেন। বিভাগীয় কমিশনার সদর দপ্তরে অবস্থান করলে আগমনের পর সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন।
নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন। রেলপথে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট রুটের সব স্টেশনকে অবহিত করা হবে এবং নির্ধারিত স্টেশনগুলোতে পুলিশ সদস্য উপস্থিত থাকবেন।
সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, সফরসূচি যথাসময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত অবহিত করতে হবে। সরকারি সফরের ক্ষেত্রে যানবাহন ও আবাসনের ব্যবস্থা সরকার বহন করবে, তবে ব্যক্তিগত সফরের ক্ষেত্রে এসব সুবিধা গ্রহণ করলে প্রচলিত নিয়ম অনুযায়ী খরচ পরিশোধ করতে হবে।
এছাড়া সার্কিট হাউজ বা সরকারি রেস্ট হাউজের বাইরে ব্যক্তিগত বাসভবনে অবস্থান করলেও রাষ্ট্রীয় প্রটোকল প্রযোজ্য থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা নির্দেশনার পরিবর্তে নতুন এই নির্দেশাবলি কার্যকর করা হয়েছে।
সিরাজ/
পাঠকের মতামত:
- রিকশা থামাতেই পিস্তল তাক, মুহূর্তে উধাও ২ লাখ টাকা
- টানা দরপতনের পর সামান্য উত্থান, সতর্ক বিনিয়োগকারীরা
- আমরা নেটওয়ার্কের দুই বোর্ড সভার তারিখ পরিবর্তন
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত
- ইসলামী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা পিছিয়ে গেল
- মূলধন বাড়াতে বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- দেশের আট বিভাগ নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-৩ ফের চালু
- স্থানীয় সরকার নির্বাচনের সময় জানা গেল
- বিএসইসির নির্দেশনায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পর্ষদ প্রকাশ
- অনুমোদিত মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- স্বর্ণের দামে বড় অঙ্ক! এক নজরে আজকের দাম
- ‘ব্লাড মুন’-এর মতো দৃশ্য আজ, বাংলাদেশে আকাশপ্রেমীদের জন্য দুঃসংবাদ
- বেরিয়ে এলো সেই রাতের তথ্য, চার খুনের মামলায় নতুন মোড়
- ২২ বছরের সংসারে হঠাৎ ভাঙন, প্রবাসী স্বামীকে না জানিয়েই অন্যত্র বিয়ে
- ডিইপিজেডে ডাচ্-বাংলা ব্যাংকের নতুন বিনিয়োগ
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
জাতীয় এর সর্বশেষ খবর
- রিকশা থামাতেই পিস্তল তাক, মুহূর্তে উধাও ২ লাখ টাকা
- দেশের আট বিভাগ নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস
- স্থানীয় সরকার নির্বাচনের সময় জানা গেল
- বেরিয়ে এলো সেই রাতের তথ্য, চার খুনের মামলায় নতুন মোড়
- ২২ বছরের সংসারে হঠাৎ ভাঙন, প্রবাসী স্বামীকে না জানিয়েই অন্যত্র বিয়ে













