ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

তিন কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে পরিবর্তন

২০২৬ এপ্রিল ২১ ১৫:৪০:৪০
তিন কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের তথ্য প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী এসব পরিবর্তন কার্যকর হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিতে একজন প্রশাসক নিয়োগ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মামুনুর রহমানকে কোম্পানির প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ মো. নাসিম উদ্দিনকে কোম্পানির সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে। তার এই নিয়োগ ২০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

এছাড়া, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) জানিয়েছে, হাসান ও. রশীদকে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ ১৯ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর এই নতুন নিয়োগ করপোরেট কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে