ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!

২০২৬ এপ্রিল ২১ ১৪:৫৩:৪৩
বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল তথ্যের কারণে এক পরিবারে বয়সের বিস্ময়কর অসামঞ্জস্য দেখা দিয়েছে। এতে বাবা-ছেলের বয়স উল্টোভাবে রেকর্ড হওয়ায় তারা নানা ভোগান্তিতে পড়েছেন।

উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্লা গ্রামের বাসিন্দা মো. হাছেন আলী (৬৭) এবং তার ছেলে ইমরান উল হক হাসানের এনআইডিতে জন্মতারিখ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গেছে।

এনআইডি অনুযায়ী, বাবার জন্ম তারিখ ৩১ ডিসেম্বর ১৯৫৯ এবং ছেলের জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৬ উল্লেখ করা হয়েছে। ফলে কাগজপত্রে দেখা যাচ্ছে, বাবার বয়স ৬৭ বছর এবং ছেলের বয়স ৬০ বছর—যা বাস্তবের সঙ্গে মিলছে না।স্থানীয়দের মতে, প্রকৃত বয়স অনুযায়ী ছেলে ইমরান উল হক হাসানের বয়স প্রায় ৩০ বছর।

ভুক্তভোগী ইমরান উল হক হাসান বলেন, ভোটার তালিকা সংগ্রহের সময় তথ্য সংগ্রহকারীর ভুলের কারণে এমন জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে ভুল এনআইডির কারণে তিনি বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে সমস্যায় পড়ছেন। তিনি দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেডি রিসিল জানান, ভোটার তালিকা প্রস্তুতের সময় এ ধরনের ভুল হয়ে থাকতে পারে। আবেদন করা হলে নিয়ম অনুযায়ী সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে