ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল 

২০২৬ এপ্রিল ১৯ ১৮:৫৬:১৭
আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল 

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)। ‘জান দেবো, জুলাই দেবো না’ স্লোগানকে সামনে রেখে দলটি ‘ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

দলটির ঘোষিত নীতি ও আদর্শে রাষ্ট্রীয় কাঠামো, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলটি ১৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে।

দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। মুখপাত্র হিসেবে রয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু এবং আল আমিন। এছাড়া একটি নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় নাগরিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট তানজিনা ফেরদৌস, অধ্যাপক আমেনা রহমান, ডা. নাবিলা নাদিয়া, ন্যাশনাল গণধারা কেন্দ্রীয় নেতা মাজহারুল ইসলাম শিহাব, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড কনক বড়ুয়া, গণতন্ত্রী পার্টির প্রতিনিধি শান্ত রাজু, ইনকিলাব মুভমেন্টের কমরেড মনিরুল ও নাঈমসহ অনেকে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে