ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ

২০২৬ এপ্রিল ১৯ ১৭:৫৬:৫৮
১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানায়। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে চলতি মাসের জন্য ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। ফলে সর্বশেষ সমন্বয়ে এক লাফে ২১২ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধি এবং আমদানি ও সরবরাহ ব্যয় বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে