ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমে এলো হাজারো ইসরায়েলি

২০২৬ এপ্রিল ১৯ ১৩:৪০:১৪
নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমে এলো হাজারো ইসরায়েলি

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার সরকারের পদত্যাগের দাবিতে দেশটির বৃহত্তম শহর তেল আবিব-এ হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র বরাতে এ তথ্য জানা গেছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বর্তমান সরকারের নীতি ও সিদ্ধান্ত দেশের ভেতরে বিভাজন বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে।

বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দুর্বল করছেন। তাই তিনি এই প্রতিবাদে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, “৭ অক্টোবর এবং পরবর্তী ঘটনাগুলো নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। জনগণের সত্য জানার অধিকার রয়েছে।”

আরেক সমাজকর্মী লি হফম্যান-আজিভ বলেন, তিনি মূলত ৭ অক্টোবরের ঘটনার পর থেকে চলমান সংঘাতে নিহতদের পরিবারের প্রতি সমর্থন জানাতেই এই বিক্ষোভে যোগ দিয়েছেন।

অন্যদিকে, বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্স দাবি করেন, লেবানন ও ইরানে সামরিক উত্তেজনা বাড়িয়ে সরকার ভুল পথে যাচ্ছে। তার মতে, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে