×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফিনল্যান্ডে নাগরিকত্ব পেতে নতুন শর্ত

২০২৬ এপ্রিল ১৮ ১১:৩৭:৪০
ফিনল্যান্ডে নাগরিকত্ব পেতে নতুন শর্ত

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের দেশ ফিনল্যান্ড-এ নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, নাগরিকত্ব পেতে আবেদনকারীদের একটি বিশেষ পরীক্ষায় অংশ নিতে হবে।

এই পরীক্ষায় ফিনল্যান্ডের সমাজ, রাষ্ট্রব্যবস্থা এবং মৌলিক নীতি সম্পর্কে জ্ঞান যাচাই করা হবে। পরীক্ষাটি দিতে হবে দেশটির দুইটি সরকারি ভাষা—ফিনিশ বা সুইডিশ—এর যেকোনো একটিতে।

ফিনল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার মাধ্যমে দেখা হবে আবেদনকারী দেশের সমাজব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নীতিমালা সম্পর্কে কতটা ধারণা রাখেন।

তবে শুধুমাত্র পরীক্ষা নয়, বিকল্প পথও রাখা হয়েছে। কেউ চাইলে ফিনিশ বা সুইডিশ ভাষায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা পাস করে, অথবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের মাধ্যমে ‘সিভিক নলেজ’ প্রমাণ করতে পারবেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেরি রানতানেন বলেন, নাগরিকত্ব কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়। সমাজে যুক্ত হওয়া, কাজ করা এবং দেশের নিয়ম-কানুন মানার বিষয়টি নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হচ্ছে।প্রস্তাব অনুযায়ী, পরীক্ষায় থাকবে ফিনল্যান্ডের মৌলিক আইন, মানবাধিকার, সমতা, লিঙ্গ সমতা, ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক প্রশ্ন।

সরকার জানিয়েছে, আইনটি সংসদে পাস হলে আগামী বছর থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে। এর আগে নাগরিকত্বের জন্য বসবাসের সময়, অপরাধ রেকর্ড এবং আর্থিক সক্ষমতার শর্তও কঠোর করা হয়েছে।

এছাড়া নিরাপত্তাজনিত ঝুঁকি থাকলে আগেই প্রবেশ নিষেধাজ্ঞা জারির প্রস্তাবও বিবেচনায় রয়েছে।ইউরোপের অন্যান্য দেশও অভিবাসন নীতি কঠোর করছে। প্রতিবেশী সুইডেন-ও নাগরিকত্বের জন্য অনুরূপ পরীক্ষা চালুর প্রস্তাব দিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে